Nightclub Roof Collapse Video: নাইট ক্লাবের ছাদ ভেঙে হত ১৫, দেখুন ভিডিয়ো
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ ডোমেনিকান রিপাবলিক (Dominican Republic )-এর এক নাইট ক্লাবের ছাদ ভেঙে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হল।
Nightclub Roof Collapse Video: নাইট ক্লাবে তখন সবাই গানের তালে নাচছেন। আনন্দে ভরা পরিবেশে জনপ্রিয় ডিজে নতুন একটা গান চালাতে গেলেন। তখনই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ ডোমেনিকান রিপাবলিক (Dominican Republic )-এর এক নাইট ক্লাবের ছাদ ভেঙে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। জখম অন্তত ১২৫। গুরুতর জখম অবস্থায় হাসপাতেলর আইসিইউ-তে ভর্তি অন্তত ৩৫ জন।
ধ্বংসস্তুপ থেকে আটকদের উদ্ধার করা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে ৭৭টি অ্যাম্বুলেন্স। এখনও অনেকে ধ্বংসস্তুপের তলায় আটকে রয়েছেন বলে আশঙ্কা। কী করে ছাদটি ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
দেখুন ভিডিয়ো
BREAKING - At least 15 dead after nightclub roof collapses in Dominican Republic: official
— Insider Paper (@TheInsiderPaper) April 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 08, 2025 06:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

