Strong Earthquake Hits Bangkok Video: অতি শক্তিশালী ভূমিকম্পে থরথর করে কেঁপে উঠল দেশ, বহুতলের সুইমিং পুলের জল ঝরনার মত প্রবল বেগে গড়িয়ে পড়ছে, দেখুন ভয় ধরানো ভিডিয়ো
শুক্রবার সকালে ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ব্যাঙ্কক ( Bangkok)। থাইল্যান্ডের (Thailand) রাজধানী ব্যাঙ্কক শুক্র সকালে ৭.৭ মাত্রার প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে। যার জেরে থরথর করে বাড়িঘর যেমন কাঁপতে শুরু করে, তেমনি একটি বহুতল থেকে জল নীচে ঝরনার মত করে গড়িয়ে পড়তে দেখা যায়। জানা যায়, ওই বহুতলের একটি তলায় সুইমিং পুল ছিল। ভূমিকম্পের ঝটকায় সুইমিং পুল থেকে জল উপর দিকে উঠে ঝরনার মত করে গড়িয়ে পড়তে শুরু করে। ব্যাঙ্ককের যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে ওই বহুতল থেকে জরুরি ভিত্তিতে প্রত্যেককে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কোনওরকম অঘটন ঘটার আগেই বহুতল ফাঁকা করার চেষ্টা করা হয় প্রশাসনের তরফে।
দেখুন ভয়াবহ কম্পনের সেই ভিডিয়ো, যেখান থেকে জল উপচে পড়তে শুরু করে...
WATCH: Strong earthquake hits Bangkok, sending pool water over edge of building pic.twitter.com/r8eUr1c2gX
— BNO News (@BNONews) March 28, 2025
৭.৭ মাত্রার কম্পনে থরথর করে কেঁপে ওঠে গোটা দেশ...
BREAKING: USGS upgrades magnitude of Myanmar earthquake to 7.7 pic.twitter.com/v4qkg7EArH
— BNO News (@BNONews) March 28, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 28, 2025 12:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

