Shocking Video: পর্বতের শিখরে নিজস্বী তোলার চেষ্টা, পা পিছলে ১৮ হাজার ফুট নীচে মৃত্য়ুর গহ্বরে আরোহী, দেখুন শিউরে ওঠা ভিডিয়ো

Shocking Video:  পর্বতের শিখরে নিজস্বী তোলার চেষ্টা, পা পিছলে ১৮ হাজার ফুট নীচে মৃত্য়ুর গহ্বরে আরোহী, দেখুন শিউরে ওঠা ভিডিয়ো
Mount Nama Accident (Photo Credit: X/Screengrab)

পর্বতের শিখর থেকে পড়ে গেলেন এক আরোহী। ভয়ঙ্কর সেই ছবি ধরা পড়ল অন্য আরোহীদের ক্যামেরায়। যা দেখে চমকে উঠেছে গোটা বিশ্ব। চিনের (China) সিচুয়ান প্রদেশে এমনই একটি ঘটনা ধরা পড়ে।

সিচুয়ান প্রদেশের মাউন্ট নামায় (Mount Nama) এক আরোহী ওঠেন। পর্বত শিখরে ওঠার পর তিনি নিজস্বী তুলতে যান। ওই সময় পা পিছলে ওই আরোহী পড়ে যান এবং গড়াতে গড়াতে  তিনি নীচের দিকে নামতে শুরু করেন। কোনওভাবে ওই পর্বতারোহী নিজেকে ধরে রাখতে পারেননি। ক্রমাগত পড়তে শুরু করেন তিনি।

হং নামের ওই পর্বতারোহী গত ২৫ সেপ্টেম্বর মাউন্ট নামায় ওঠার পর ওই দুর্ঘটনা ঘটে। ১৮,৩৩২ ফুট উপর থেকে হং নীচের দিকে গড়াতে গড়াতে নামতে শুরু করেন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা চাঞ্চল্য ছড়ায়।

দেখুন সেই আরোহীর মৃত্যুর গহ্বরে হারিয়ে যাওয়ার ভিডিয়ো...

 

একের পর এক ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 07, 2025 12:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).