PM Modi Singapore Visit: সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের অপেক্ষায় প্রবাসী ভারতীয়রা, চলেছে নাচের প্রস্তুতি (দেখুন ভিডিও)

সফর চলাকালীন প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি থারমান শানমুগারত্নমের সঙ্গে দেখা করবেন এবং সিঙ্গাপুরের বাকি নেতৃত্বের সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন এছাড়া ব্যবসা সংক্রান্ত বিষয়ে সিঙ্গাপুরের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

PM Modi Singapore Visit: সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের অপেক্ষায় প্রবাসী ভারতীয়রা, চলেছে নাচের প্রস্তুতি (দেখুন ভিডিও)
Indian diaspora awaits For PM Modi Photo Credit: X@ANI

আজ সিঙ্গাপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স উয়ং-এর আমন্ত্রণে তাঁর সিঙ্গাপুর সফর। উভয় নেতা ভারত – সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈষয়িক বিষয়গুলি নিয়েও মত বিনিময় করবেন। সফর চলাকালীন প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি থারমান শানমুগারত্নমের সঙ্গে দেখা করবেন এবং সিঙ্গাপুরের বাকি নেতৃত্বের সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন এছাড়া ব্যবসা সংক্রান্ত বিষয়ে  সিঙ্গাপুরের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। তবে সিঙ্গাপুরে পৌছে যে হোটেলে থাকবেন প্রধানমন্ত্রী সেখানে তাঁর আগমনের অপেক্ষায় সময় গুনছে প্রবাসী ভারতীয়রা। চলছে  নাচের প্রস্তুতিও। দেখুন সেই ভিডিও-

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 04, 2024 02:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).