Imran Khan: ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদে লাহোর সেনা নিবাস থেকে ময়ূর চুরি

পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার রাজনৈতিক বিক্ষোভের আঁচ এসে পড়েছে সেনা সদর দফতরে।

Imran Khan: ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদে লাহোর সেনা নিবাস থেকে ময়ূর চুরি
Imran Khan, Peacock (Photo Credits: Facebook, wikimedia commons)

জ্বলছে পাকিস্তান (Pakistan)। মঙ্গলবার গ্রেফতার হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। একের পর এক মামলায় নাম জড়িয়েছিল তেহরিক-ই-ইনসাফ প্রধানের। সেই আবহেই এদিন ইসলামাবাদ হাই কোর্টে উপস্থিত হয়েছিলেন তিনি। আদালতের বাইরে পাক রেঞ্জারদের হাতে গ্রেফতার হন ইমরান খান। গ্রেফতারির পর থেকেই বিক্ষোভে ফেটে পড়েছে তেহরিক-ই-ইনসাফ সমর্থকরা। তবে পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার রাজনৈতিক বিক্ষোভের আঁচ এসে পড়েছে সেনা সদর দফতরে। ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদে প্রায় কয়েকশো তেহরিক-ই-ইনসাফ সমর্থক হামলা চালায় সে দেশের সেনা শিবির গুলোতে। লাহোরের সেনা নিবাসে ঢুকে ময়ূর চুরি করেছে তাঁরা।

লাহোর সেনা সদর দফতর থেকে ময়ূর চুরি... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 10, 2023 08:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).