Pakistan: মাংসে মশলা নেই, স্ত্রীকে জানালা থেকে ছুড়ে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল
মহিলা প্রাণে বাঁচলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।
মাংস রান্নায় ঠিকমত মশলা না দেওয়ায় স্ত্রীকে বাড়ির জানালা থেকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) লাহোরে (Lahore)। উপর থেকে নীচে পড়ে মহিলা তারস্বরে চিৎকার করে ওঠেন। যা শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এরপর মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁরা। মহিলা প্রাণে বাঁচলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই মহিলার স্বামী জুবায়েরকে গ্রেফতার করেছে লাহোর পুলিশ। মহিলাকে জানালা থেকে ছুড়ে ফেলার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
দেখুন সিসিটিভি ফুটেজ...
Pakistan: A woman in Lahore was thrown out of a window by her husband & in-laws for not 'spicing the chicken' properly.
She had survived but is in critical condition. Husband Zubair arrested pic.twitter.com/smj0ZqSdMa
— Megh Updates 🚨™ (@MeghUpdates) March 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 31, 2024 11:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

