Pahalgam Terrorist Attack: পহেলগামে পর্যটকদের খুনের ঘটনার নিন্দা লন্ডনে, ভারতের পতাকা হাতে পাকিস্তান দূতাবাসের বাইরে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভ

পহেলগামের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে ২৬ জন পর্যটকের। হামলার দায় করেছে পাকিস্তানের লশকর-ই-তায়বারের ছায়া সংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট'।

Pahalgam Terrorist Attack: পহেলগামে পর্যটকদের খুনের ঘটনার নিন্দা লন্ডনে, ভারতের পতাকা হাতে পাকিস্তান দূতাবাসের বাইরে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভ
Indian community staged protest outside the Pakistan High Commission in London (Photo Credits: ANI)

Pahalgam Terrorist Attack: জম্মু কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার ক্ষোভ ছড়িয়েছে বিদেশের মাটিতেও। ভূ-স্বর্গে ভ্রমণে যাওয়া পর্যটকদের উপর পাক-জঙ্গিদের নির্বিচারে গুলি চালানোর ঘটনায় নিন্দা জানিয়েছে আমেরিকা, রাশিয়া, চিন-সহ অন্যান্য দেশনায়কেরা। পহেলগামের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে ২৬ জন পর্যটকের। হামলার দায় করেছে পাকিস্তানের লশকর-ই-তায়বারের ছায়া সংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট'। পহেলগামে পাক-জঙ্গিদের হামলা এবং পর্যটক খুনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লন্ডনে পাকিস্তান দূতাবাসের ( Pakistan High Commission in London) বাইরে বিক্ষোভে জড়ো হয়েছেন ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা। ভারতের পতাকা হাতে 'জয় শ্রী রাম' ধ্বনি তুলে আন্দোলন করছেন লন্ডনের প্রবাসী ভারতীয়রা।

পাকিস্তান দূতাবাসের বাইরে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 26, 2025 08:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).