Pakistan Bans Indian Songs: পাকিস্তানে বাজবে না ভারতীয় গান, ইসলামাবাদের নির্দেশে হাসির রোল ভারত জুড়ে
পাকিস্তানি (Pakistan) রেডিয়োতে বাজবে না ভারতীয় গান। অর্থাৎ বলিউড-সহ (Bollywood) ভারতীয় সিনেমার (India) কোনও গান পাকিস্তানি রেডিয়োতে বাজানো হবে না। এবার এমনই নির্দেশ দিল শেহবাজ শরিফ সরকার। পাক সরকারের যে সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর হাসির রোল ওঠে নেট দুনিয়ায়। পাকিস্তান যদি নিজেদের রেডিয়োতে ভারতীয় গান বা বলিউড গান না বাজায়, তাহলে ওদের ওখানে কী গান বাজানো হবে বলে প্রশ্ন তোলেন নেটিজেনরা। প্রসঙ্গত পহেলগাম হামলার পর সিন্ধু জল চুক্তি বাতিল করে ভারত। সিন্ধু জল চুক্তি বাতিলের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে যে অবশিষ্ট দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল, তার সবটাই বাতিল করা হয় দিল্লির তরফে। যারপর সুর নরম করে ইসলামাবাদ (Islamabad)। এমনকী পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, পহেলগামের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে পাকিস্তান এ বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত করতে প্রস্তুত। পাক প্রধানমন্ত্রী যতই তদন্তের কথা বলুন না কেন, চিড়ে ভেজেনি। ভারত কোনওভাবে সন্ত্রাস এবং সন্ত্রাসে মদত দেওয়া দেশের সঙ্গে সম্পর্ক রাখবে না বলে দিল্লির তরফে স্পষ্ট জানানো হয়।
পাকিস্তানের রেডিয়োতে বাজবে না ভারতীয় গান...
Pakistan bans Indian songs on Pakistani radio
What will they listen to now? #IndiaPakistan pic.twitter.com/KNDlmtYUiA
— Nabila Jamal (@nabilajamal_) May 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 01, 2025 08:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

