Nepal Protests Video: অগ্নিগর্ভ নেপাল, শাসক দলের অফিস জ্বালিয়ে দিলেন বিক্ষোভকারীরা, দেখুন ভিডিয়ো
নেপালের (Nepal Protests) পরিস্থিতি অগ্নিগর্ভ। এবার নেপালের শাসক দলের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হল। মঙ্গলবার বেলা গড়াতেই কাঠমাণ্ডুর রাস্তা দখল করেন বিক্ষোভকারীরা। এরপর নেপালে ক্ষমতায় থাকা নেপাল কংগ্রেসের দফতর জ্বালিয়ে দেওয়া হয়। আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয় নেপালি কংগ্রেসের (Nepali Congress) অফিস।
প্রথমে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ার বিরুদ্ধে ক্ষোভ পরে দুর্নীতির বিরুদ্ধে সরব হতে শুরু করে নেপালের জেন জ়ি। এরপরই নেপালে বিক্ষোভের আগুন ছড়াতে শুরু করে। নেপালে বিক্ষোভের আগুন যখন সীমা পার করতে শুরু করে, সেই সময় মঙ্গলবার ইস্তফা দেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরও পরিস্থিতি শান্ত হয়নি।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সর্বদলীয় বৈঠক ডাকেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। তবে সর্বদলীয় বৈঠকের আগেই শাসক দলের পার্টি অফিস পুড়িয়ে দিলেন বিক্ষোভকারীরা।
দেখুন বিক্ষোভকারীরা কীভাবে জ্বালিয়ে দিল নেপালি কংগ্রেসের অফিস...
VIDEO | Kathmandu, Nepal: Protesters put the ruling Nepali Congress party's office on fire.#NepalProtests #KathmanduProtest
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/eeeISoqOTm
— Press Trust of India (@PTI_News) September 9, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 16, 3715 05:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

