Murder: কানাডায় খুন ভারতীয় যুবক, আটক ৪ সন্দেহভাজন
পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা। বয়স ২৮। ২০১৯ সালে পড়াশোনা করতে কানাডায় যান। সেখানে পড়াশোনা শেষ করে সেলস এক্সিকিউটিভের কাজ করতেন। সম্প্রতি কানাডায় পাকাপাকি থাকার ভিসাও (Visa) পান।
নয়াদিল্লিঃ কানাডায়(Canada) মৃত্যু ভারতীয় যুবকের। তাঁকে গুলি করে খুন (Murder) করা হয়েছে বলেই খবর। নিহত যুবকের নাম যুবরাজ গোয়েল। পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা। বয়স ২৮। ২০১৯ সালে পড়াশোনা করতে কানাডায় যান। সেখানে পড়াশোনা শেষ করে সেলস এক্সিকিউটিভের কাজ করতেন। সম্প্রতি কানাডায় পাকাপাকি থাকার ভিসাও (Visa) পান। জানা গিয়েছে, ৭ জুন সকাল ৮.৪৬ নাগাদ সারে পুলিশের কাছে খবর আসে ৯০০ ব্লকের ১৬৪ স্ট্রিটে গুলি চলেছে। ঘটনাস্থলে গিয়ে মৃত যুবরাজকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় চার সন্দেহভাজন মনবীর বাসরাম (২৩), সাহিব বাসরা (২০),হরকিরাত ঝুট্টি (২৩) এবং অন্টারিওর বাসিন্দা কেইলন ফ্রান্সইসকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Indian Man From Ludhiana Shot Dead In Canada, Targeted Killing Suspected https://t.co/5GthMipzbZ pic.twitter.com/YIoBGrnbbW
— NDTV News feed (@ndtvfeed) June 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 10, 2024 08:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

