Miss World 2021: করোনায় আক্রান্ত মিস ইন্ডিয়া মণসা বারাণসী সহ ১৬, বাতিল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা

Miss World 2021: করোনায় আক্রান্ত মিস ইন্ডিয়া মণসা বারাণসী সহ ১৬, বাতিল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা
Miss World 2021 postponed (Photo Credit: Instagram)

কোভিডের (COVID 19) জেরে শেষ মুহূর্তে বাতিল করা হল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার অন্তিম পর্ব এবার পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অন্তিম পর্বের আগে জানা যায়, মিস ইন্ডিয়া মণসা বারাণসী (Manasa Varanasi) সহ ১৬ জন করোনায় আক্রান্ত। ফলে তাঁদের পুয়ের্তো রিকোতেই নিভৃতবাসে রাখা হয়েছে। প্রতিযোগী, সেখানকার কর্মী সহ প্রত্যেকের নিরাপত্তার কথা মাথায় রেখেই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার অন্তিম পর্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত, এবারে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ভারতের হয়ে লড়াই করছেন মিস ইন্ডিয়া মণসী বারাণসীও। করোনায় আক্রান্ত হওয়ার পর মণসা বর্তমানে পুয়ের্তো রিকোতেই নিভৃতবাসে রয়েছেন বলে ফেমিনা মিস ইন্ডিয়ার অফিসিয়াল পেজে জানানো হয়।

 

 

View this post on Instagram

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 17, 2021 02:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).