Mary Millben To Perform During PM Modi's US Visit: প্রধানমন্ত্রী মোদির আমেরিকা সফরের সময় পারফর্ম করবেন বিখ্যাত হলিউড গায়িকা মেরি মিলবেন (দেখুন ভিডিও)

৩৮ বছর বয়সী গায়িকা মিলবেন ২১ শে জুন জাতিসংঘএর সদর দফতরের উত্তর লনে প্রধানমন্ত্রী মোদীর সাথে নবম আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নেবেন। মিলবেন এর কন্ঠে ভারতের জাতীয় সঙ্গীত 'জন গণ মন' এবং 'ওম জয় জগদীশ হরে' গাওয়া ভারতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

Mary Millben To Perform During PM Modi's US Visit: প্রধানমন্ত্রী মোদির আমেরিকা সফরের সময় পারফর্ম করবেন বিখ্যাত হলিউড গায়িকা মেরি মিলবেন (দেখুন ভিডিও)
PM Narendra Modi onnCivil Servent Photo Credit: Twitter@ANI

আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী আসন্ন বিদেশ সফরসূচি। ছয় দিনের এই বিদেশ সফরে আমেরিকার পাশাপাশি মিশর সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই সফর নিশ্চিত হতেই হলিউডের বিখ্যাত আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী গায়িকা মেরি মিলবেন বলেন যে তিনি প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উন্মুখ।তিনি জানিয়েছেন যে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি রাষ্ট্রীয় সফরের সময় ওয়াশিংটনে তিনি তাঁর সামনে পারফর্ম করবেন।  ৩৮ বছর বয়সী গায়িকা মিলবেন ২১ শে জুন জাতিসংঘএর সদর দফতরের (UNHQ) উত্তর লনে প্রধানমন্ত্রী মোদীর সাথে নবম আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নেবেন। মিলবেন এর কন্ঠে ভারতের জাতীয় সঙ্গীত 'জন গণ মন' এবং 'ওম জয় জগদীশ হরে' গাওয়া ভারতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

দেখুন ভিডিওঃ-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 18, 2023 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).