Man Murder's Ex-Wife and Father In Law- Video: প্রাক্তন স্ত্রী ও শ্বশুরকে গুলি করে খুন করল জামাতা, ঘটনাটি ঘটল গাজিয়ানতেপ শহরে

দিনের আলোয় রাস্তার মাঝে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রী ও শ্বশুরকে গুলি করে মারল এক যুবক। ঘটনাটি দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। ক্যামেরায় খুনের দৃশ্য ধরা পড়লেও অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি।

Man Murder's Ex-Wife and Father In Law- Video: প্রাক্তন স্ত্রী ও শ্বশুরকে গুলি করে খুন করল জামাতা, ঘটনাটি ঘটল গাজিয়ানতেপ শহরে
Man Murder's Ex-Wife and Father In Law- Video Photo Credit: Twitter@GaziantepOlay

পশ্চিম এশিয়ার রাষ্ট্র তুরস্কের একটি ছোট্ট শহর হল গাজিয়ানতেপ। সেখানেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। দিনের আলোয় রাস্তার মাঝে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রী ও শ্বশুরকে গুলি করে মারল এক যুবক। ঘটনাটি দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। ক্যামেরায় খুনের দৃশ্য ধরা পড়লেও অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি।শুক্রবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায় এরতুগ্রুল কেয়া তার মেয়ে বিলগে কেয়াকে নিয়ে গাড়িতে ছিলেন এবং গাড়ি চালাচ্ছিলেন। এরপরই সেখানে তাঁর জামাতা মার্টকান কোসে এসে গাড়ি দাঁড় করিয়ে পথ আটকায়। এরপর এরতুগ্রুল তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন কিন্তু মার্টকান প্রথমে বিলগেকে গুলি করেন এবং তারপরই এরতুগ্রুলকে। গুলি লাগতেই লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। গুলি চালিয়ে পালিয়ে যায় মার্টকা্ন কোসে।জানা গিয়েছে মাত্র এক সপ্তাহ আগেই মার্টকান ও বিলগের ডিভোর্স হয়েছে।

দেখুন সেই ভয়ংকর ভিডিও-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 19, 2023 11:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).