গাজ়ায় (Gaza) গণ দুর্ভিক্ষ (Mass Starvation) শুরু হয়েছে। যার জেরে বহু প্যালেস্তিনীয়র (Palestinians) জীবন বিপন্ন। গাজ়ায় গণ দুর্ভিক্ষের ইঙ্গিত আগেই দিয়েছিল একের পর এক স্বেচ্ছাসেবী সংগঠন। এবার সেই সতর্কতাই ক্রমাগত ফলপ্রসূ হতে শুরু করেছে। যার জেরে গোটা বিশ্ব জুড়ে আশঙ্কা ছড়িয়েছে। গাজ়ার দুর্ভিক্ষ নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয় ফ্রান্স, ব্রিটেনের তরফেও। আন্তর্জাতিক বিশ্ব যখন গাজ়ার দুর্ভিক্ষ, শিশু মৃত্যু নিয়ে মুখে খুলতে শুরু করেছে, সেই সময় প্যালেস্তাইনের এই ভূখণ্ডে বিমান থেকে খাবার ফেলার অনুমতি দিল ইজরায়েল (Israel)। নেতানিয়াহু সরকারের তরফে ওই অনুমতি পাওয়ার পরপরই আরব দেশগুলির তরফে পদক্ষেপ করা হয়। আরব দেশগুলি বিমানের মাধ্যমে গাজ়ায় খাবার ফেলার কাজ শুরু করতে পারবে বলে জানানো হয়েছে ইজরায়েলের তরফে।
দেখুন গাজ়ার মানুষকে খাবার দেওয়ার কাজ শুরুর অনুমতি দিল ইজরায়েল...
JUST IN
Israel has approved the resumption of food airdrops into Gaza by Arab nations. pic.twitter.com/iPwNkQgN4f
— Open Source Intel (@Osint613) July 25, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)