Israel Attack on Syria: সিরিয়ায় ভয়াবহ হামলা ইজরায়েলের, হুড়মুড়িয়ে ভাঙছে বহুতল, প্রাণ যাচ্ছে একের পর এক; দেখুন ভিডিয়ো

Israel Attack on Syria: সিরিয়ায় ভয়াবহ হামলা ইজরায়েলের, হুড়মুড়িয়ে ভাঙছে বহুতল, প্রাণ যাচ্ছে একের পর এক; দেখুন ভিডিয়ো
Israel Attacks Syria (Photo Credit: X/Screengrab)

এবার সিরিয়ায় (Syria) হামলা চালাল ইজরায়েল (Israel)। দামাস্কাসের কাছে ইজরায়েলের হামলার জেরে পরপর ৭ জন নিহত। সেই সঙ্গে আহত হন আরও ২০ জন। দামাস্কাসের কাছে যখন একটি জনবহুল বহুতলে ইজরায়েলের বোমা আছড়ে পড়ে, সেই সময় কান্নার রব ওঠে। রবিবার বিকেল স্থানীয় সময় সাড়ে পাঁচটা নাগাদ দামাস্কাসে আছড়ে পড়ে ইজরায়েলের বোমারু বিমানের বোমা। যার জেরে একের পর এক প্রাণ যেতে শুরু করে। পরপর ৭ জনের মৃত্যুর পাশাপাশি আহত হন আরও ২০ জন। ধোঁয়ায় ঢেকে য়ায় চারপাশ। সেই সঙ্গে বহুতলের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে। সবকিছু মিলিয়ে ইজরায়েলি হামলায় এবার কেঁপে উঠল সিরিয়ার রাজধানী শহর দামাস্কাসের নিকটবর্তী এলাকা। প্রসঙ্গত প্রথমে হামাসকে খতম করতে গাজা পরে হেজবুল্লার উপর হামলা চালাতে লেবানন, তারপর সিরিয়া, ইজরায়েলের হামলা জেরে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে গোটা মধ্যপ্রাচ্য।

আরও পড়ুন: Khamenei Warns Israel & US: আমেরিকা ও ইজরায়েলকে উপযুক্ত জবাব দেওয়া হবে; খামেনি

সিরিয়ার দামাস্কাসে ইজরায়েল হামলা চালালে পরপর প্রাণ যেতে শুরু করে মানুষের, দেখুন ভিডিয়ো...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 11, 2024 09:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).