Palestinian Refugees: আরব দেশেরা এখনও চুপ, প্যালেস্টাইনের নাগরিকদের জন্য দরজা খুলছে ইন্দোনেশিয়া

আরব দেশেরা যখন এখনও কিন্তু, কিন্তু করে চলেছে। কিন্তু ইজরায়েলের হামলায় কার্যত অনাথ হয়ে যাওয়া প্যালেস্টাইনীদের জন্য। দরজা খুলে দিল ইন্দোনেশিয়া।

Palestinian Refugees: আরব দেশেরা এখনও চুপ, প্যালেস্টাইনের নাগরিকদের জন্য দরজা খুলছে ইন্দোনেশিয়া
Gaza War (Photo Credit: X/Screengrab)

Palestinian Refugees: আরব দেশেরা যখন এখনও কিন্তু, কিন্তু করে চলেছে। কবে ইজরায়েলের হামলায় কার্যত অনাথ হয়ে যাওয়া প্যালেস্টাইনীদের জন্য সবার আগে দরজা খুলে দিচ্ছে ইন্দোনেশিয়া। প্যালেস্টাইনের শরণার্থীদের কাছে সাহায্যের হাত বাড়াল Indonesia। ইজরায়েলের হামলায় মৃতদেহের মিছিল, ধ্বংসস্তুপের সামনে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকা অসহায় মানুষদের আর্তনাদ। খিদের জ্বালায় শিশুদের হাহাকার।

প্যালেস্টাইনের পাশে ইন্দোনেশিয়া

গত বছর দেড়েক প্যালেস্টাইন, গাজা নিয়ে এমন ছবি, ভিডিয়ো, খবর বারবার দেখা যায়। ইজরায়েলের হামলায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া প্যালেস্টাইনের গৃহহীন, খাদ্যের অভাবে ভোগা ১ হাজার নাগরিকদের নিজেদের দেশে ঠাঁই দিচ্ছে ইন্দোনেশিয়া।

দেখুন খবরটি

অনাথ শিশু, যুদ্ধে জখমদের ঠাঁই দেবে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোওয়ো সুবিয়ান্তো জানিয়েছেন, প্যালেস্টাইনের যে ১ হাজার নাগরিকদের তাদের দেশে আনা হবে তারা- অনাথ শিশু, যুদ্ধের কারণ জখম, স্বাস্থ্যকর্মী, ও শিক্ষাকর্মী। ইন্দোনেশিয়ায় এনে তাদের সুস্থ করা হবে, প্রশিক্ষণ দেওয়া হবে, পেশা ও চাকরির উপযুক্ত করা হবে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 03, 2025 03:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).