Indian Billionaire Killed In Plane Crash: বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ভারতীয় বিলিয়নেয়ার হরপাল রনধাওয়া-র, ছেলে সহ নিহত আরও ছয়

বিমানটি দুর্ঘটনার কারণ হিসাবে জানা গেছে প্রযুক্তিগত ত্রুটি। জাওয়ামহান্ডে পিটার ফার্মে পড়ার আগে বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটি তৈরি হয়েছিল, যার কারণে সম্ভবত এটি আকাশে থাকা অবস্থাতেই বিস্ফোরণের আওয়াজ শোনা যায় ও আগুন ধরে যায়।

Indian Billionaire Killed In Plane Crash: বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ভারতীয় বিলিয়নেয়ার হরপাল রনধাওয়া-র, ছেলে সহ নিহত আরও ছয়
Harpal-Randhawa

গত শুক্রবার জিম্বাবোয়ের মুনোভার হীরার খনির কাছে  একটি বিমান ভেঙে পড়ে। জানা গেছে সেই বিমানে ছিলেন ভারতীয় ধনকুবের হরপাল রনধাওয়া ও তাঁর ছেলে। দুজনেরই ওই ঘটনায় মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় বিমানটিতে থাকা ছয়জনই নিহত হয়েছেন। বিমানটি দুর্ঘটনার কারণ হিসাবে জানা গেছে  প্রযুক্তিগত ত্রুটি। জাওয়ামহান্ডে পিটার ফার্মে পড়ার আগে বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটি তৈরি হয়েছিল, যার কারণে সম্ভবত এটি আকাশে থাকা অবস্থাতেই  বিস্ফোরণের আওয়াজ শোনা যায় ও আগুন ধরে যায়। রিওজিম মাইনিং কোম্পানির মালিক ছিলেন হরপাল রনধাওয়া।তার ছেলে আমের রনধাওয়া ছাড়াও আরও চারজন তাঁদের ব্যক্তিগত বিমান সেসনা ২০৬ বিমানে করে হারারে থেকে মুরোভা হীরার খনিতে যাচ্ছিলেন। জানা গেছে সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা হোপওয়েল চিনওনোও নিহতদের মধ্যে ছিলেন।

The family of Harpal Randhawa who died with his son Amer on Friday in a plane crash, respectfully invite all his friends and associates to celebrate his life and that of his son Amer at a memorial service at Raintree on Wednesday the 4th of October, 2023.

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 03, 2023 08:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).