Imran Khan Likely To Be Arrested: তোষাখানা মামলায় কি শ্রীঘরে ইমরান? ইসলামাবাদের বাড়ি ঘিরল পুলিশ

গত ২৮ ফেব্রুয়ারি ইমরান খানের চারটি ভিন্ন মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল। তিনি অন্যান্য স্থানে শুনানির জন্য গেলেও তোষাখানা মামলা চলাকালীন শুনানিতে উপস্থিত হননি। তবে বাকি মামলা থেকে স্বস্তি মিললেও তোষাখানা মামলায় তার ওপর ঝুলেছে গ্রেফতারের খড়গ।

Imran Khan Likely To Be Arrested:  তোষাখানা মামলায় কি শ্রীঘরে ইমরান? ইসলামাবাদের বাড়ি ঘিরল পুলিশ
Imran Khan (Photo Credit: ANI/Twitter)

গ্রেফতার হতে পারেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।ইমরানকে  গ্রেফতার করতে ইসলামাবাদে জামান পার্কের বাড়িতে পৌঁছল পুলিশ। তোষাখানা মামলায় পাকিস্তান তেহরিক-ই ইনসাফ চেয়ারম্যানকে গ্রেফতার করতেই এই অভিযান বলে খবর সূত্রের। গত ২৮ ফেব্রুয়ারি প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবাল।

গত ২৮ ফেব্রুয়ারি ইমরান খানের চারটি ভিন্ন মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল। তিনি অন্যান্য স্থানে শুনানির জন্য গেলেও তোষাখানা মামলা চলাকালীন শুনানিতে উপস্থিত হননি। তবে বাকি মামলা থেকে স্বস্তি মিললেও তোষাখানা মামলায় তার ওপর ঝুলেছে গ্রেফতারের খড়গ। এখন ইমরানের শ্রীঘরে ঢোকা শুধু সময়ের অপেক্ষা!

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 05, 2023 02:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).