Imran Khan: গ্রেফতারির পর অত্যাচার করা হচ্ছে ইমরান খানকে; বিস্ফোরক অভিযোগ, দেখুন ভিডিয়ো
ইমরান খানকে (Imran Khan) অপহরণ করা হয়েছে, তাঁর উপর অত্যাচার শুরু করেছে পাকিস্তানি (Pakistan) প্রশাসন। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারির পর এবার এমনই অভিযোগ করা হচ্ছে পিটিআইয়ের তরফে। পিটিআই কর্মীদের অভিযোগ, পাকিস্তানে ফ্যাসিবাদ কার্যত চরমে। পাকিস্তানের একজন জাতীয় নেতাকে অপহরণ করে তাঁর উপর অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ইমরান খানের দলের কর্মীরা। মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে প্রথমে ঘিরে ফেলা হয় ইমরান খানকে। এরপর একদল পাকিস্তানি রেঞ্জার্স কার্যত হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। দেখুন...
بدترین فسطائیت. ایک قاتل اور ظالم کو بچانے کے لیے قومی لیڈر پر بدترین تشدد اور گرفتاری pic.twitter.com/Cv7S4DkT3N
— Musarrat Cheema (@MusarratCheema) May 9, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 09, 2023 04:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

