ICC Cricket World Cup 2023: ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের আসরে অস্ট্রেলিয়াকে অতিথি হিসাবে থাকার আমন্ত্রণ জানালেন মোদি (দেখুন ভিডিও)

অস্ট্রেলিয়ান নাগরিকদের এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ-কে এবারের ক্রিকেট বিশ্বকাপ দেখতে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদি।

ICC Cricket World Cup 2023: ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের আসরে অস্ট্রেলিয়াকে অতিথি হিসাবে থাকার আমন্ত্রণ জানালেন মোদি (দেখুন ভিডিও)
Modi and antony in press Conference Photo credit: Twitter@ANI

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অস্ট্রেলিয়া সফরের শেষ দিন। অস্ট্রেলিয়ায় ভারতীয়দের সঙ্গে গতকালের কথোপকথনের পরে, মোদি এবং অ্যান্টনি অ্যালবানিজ আজ একত্রে একটি সাংবাদিক সম্মেলন করেছেন। সেই সম্মেলন থেকেই  অস্ট্রেলিয়ান নাগরিকদের এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ-কে এবারের ক্রিকেট বিশ্বকাপ দেখতে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদি। তিনি এও বলেন যে ক্রিকেট বিশ্বকাপের পাশাপাশি সেইসময় ভারতে পালিত হবে দীপাবলি উৎসবও, সেই আনন্দ নিতেও তারা আসতে পারেন।এই বছর বিশ্বকাপ অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে এবং ১২ নভেম্বর দিওয়ালি পালিত হবে গোটা দেশে। দেখুন প্রধানমন্ত্রী কিভাবে সকলকে আমন্ত্রণ জানালেন-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 24, 2023 09:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).