Hawaii Plane Crash Video: রানওয়েতে নামার আগেই বহুতলে গিয়ে ধাক্কা মারল বিমান, ধোঁয়ায় ভরে উঠল আকাশ, দেখুন ভয়াবহ দুর্ঘটনার ছবি
হাওয়াইয়ের (Hawaii) হনলুলু বিমানবন্দরের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বিমানবন্দরের কাছে একটি উড়ান (Plane Crash) ভেঙে পড়ে হঠাৎ। যার জেরে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সোশ্যাল মিডিয়ায় হাওয়াইয়ের িবমান দুর্ঘটনার যে ভিডিয়ো ছড়িয়ে পড়ে, সেখানে দেখা যায়, উড়ানটি একটি বহুতলে গিয়ে ধাক্কা দেয়। ফলে অকাস্মাৎ সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে। বিমান দুর্ঘটনার জেরে পরপর ২ যাত্র্রীর মৃত্যু হয়। আকাশে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠতে শুরু করে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল সেখানে পৌঁছে যায় এবং যাত্রীদের নিরাপে বের করে আনার চেষ্টা করে। তবে ততক্ষণে পরপর ২ যাত্রীর মৃত্যুর খবর মেলে। জানা যায়, যে ২ জনের মৃত্যু হয়েছে, তাঁরা বিমানের কর্মী।
দেখুন হনলুলু বিমানবন্দরের কাছে কীভাবে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়...
JUST IN: Two passengers are killed when a small plane crashes into a building close to Honolulu Airport. pic.twitter.com/IlsPU30dJi
— Dilojan (@umadilojan) December 18, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 18, 2024 12:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

