Hamas Chief Killed: বদলা নিল ইজরাইল, ইরানের মাটিতে নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়াহ
ইরানের রাজধানী তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াহ (Ismail Haniyeh killed)-কে হত্যা করল ইজরাইল।
নয়াদিল্লি: বদলা নিল ইজরাইল! ইরানের রাজধানী তেহরানে (Tehran) হামাস প্রধান ইসমাইল হানিয়াহ (Ismail Haniyeh killed)-কে হত্যা করল ইজরাইল। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইরান সফর করছিলেন তিনি। ইসমাইল হানিয়াহর নির্দেশেই গত বছর ইজরায়েল হামলা চালায় হামাস। বুধবার হামাস ঘোষণা করেছে যে তাদের প্রধান ইসমাইল হানিয়াহকে ইরানের তেহরানে হত্যা করা হয়েছে।
গত এপ্রিলে হানিয়াহর তিন ছেলে বিমান হামলায় নিহত হয়েছেন। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (Islamic Revolutionary Guard Corps) এক বিবৃতিতে নিশ্চিত করেছে তেহরানে হানিয়াহর বাসভবন লক্ষ্য করে হামলা করা হয়, হামাস প্রধানের পাশাপাশি তাঁর একজন দেহরক্ষীও নিহত হয়েছেন।
দেখুন
Hamas Political Bureau Chief Ismail Haniyeh killed in Tehran: Islamic Revolutionary Guard Corps confirms
Read @ANI Story | https://t.co/WNM8oiMoI2#Hamas #Iran #IRGC #IsmailHaniyeh pic.twitter.com/kHh9uLlC8C
— ANI Digital (@ani_digital) July 31, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 31, 2024 09:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

