Fighter Jet Crashed: নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মাটিতে আছড়ে পড়ল প্রশিক্ষণরত যুদ্ধ বিমান, মুহূর্তে বিস্ফোরণে ধ্বংস

প্রশিক্ষণরত যুদ্ধ বিমানটি আচমকা মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে বিমানিতে আগুন লেগে যায়। দাউদাউ করে আগুন জলে ওঠে যুদ্ধ বিমানে।

Fighter Jet Crashed: নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মাটিতে আছড়ে পড়ল প্রশিক্ষণরত যুদ্ধ বিমান, মুহূর্তে বিস্ফোরণে ধ্বংস
Fighter Jet Crashes in Northern Poland (Photo Credits: X)

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল যুদ্ধ বিমান। শুক্রবার উত্তর পোল্যান্ডে (Northern Poland) প্রশিক্ষণরত যুদ্ধ বিমানটি আচমকা মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে বিমানিতে আগুন লেগে যায়। দাউদাউ করে আগুন জলে ওঠে যুদ্ধ বিমানে। ঘটনার একটি ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ২৩ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কোনভাবে নিয়ন্ত্রণ হারিয়ে যুদ্ধ বিমানটি প্রচণ্ড গতিতে পাক খেতে খেতে আকাশ থেকে সোজা মাটির দিয়ে ধেয়ে আসছে। মাটিতে আছড়ে পড়েই সজোরে বিস্ফোরণ। নিমেষে জ্বলে পড়ে ধ্বংস হয়ে যায় যুদ্ধ বিমানটি। তবে চালকের খবর এখনও জানা যায়নি। বিমানের ভিতরে তিনি থেকে থাকলে তাঁর বাঁচার কোন সম্ভাবনাই নেই।

দেখুন ভয়াবহ ভিডিয়ো...  

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 12, 2024 07:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).