Death By Cocktail: অতিরিক্ত মদ্যপানের জের, ২১ টি ককটেল পান করতে গিয়ে মৃত্যু হল এক ব্রিটিশ নাগরিকের

দুই কানাডিয়ান মহিলা তাদের জন্মদিন উপলক্ষ্যে ২১টি ককটেল পানের একটি চ্যালেঞ্জ দিয়েছিলেন তাঁকে যা তিনি গ্রহণ করেন। এর পরেই ১২ তম ককটেল পান করতে গিয়ে প্রাণ হারান টিমোথি সাউদার্ন।

Death By Cocktail:  অতিরিক্ত মদ্যপানের জের, ২১ টি ককটেল পান করতে গিয়ে মৃত্যু হল এক ব্রিটিশ নাগরিকের
Death By Cocktail Photo Credit: Twitte@latestly

অতিরিক্ত মদ্যপানের জেরে জামাইকায় মৃত্যু হল টিমোথি সাউদার্ন নামে এক ব্যক্তির। সূত্রের খবর একটি  বারে ২১ টি ককটেল পান করতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন। ইংল্যান্ডের বাসিন্দা টিমোথি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে জামাইকা এসেছিলেন।সেখানে দুই কানাডিয়ান মহিলা তাদের জন্মদিন উপলক্ষ্যে ২১টি ককটেল পানের একটি চ্যালেঞ্জ দিয়েছিলেন তাঁকে যা তিনি গ্রহণ করেন। এর পরেই ১২ তম ককটেল পান করতে গিয়ে প্রাণ হারান টিমোথি সাউদার্ন।

টিমোথি সাউদার্নের এক আত্মীয় বলেন যে- প্রথমে তাঁর দম বন্ধ হয়ে আসে, এরপর সামান্য সুস্থ হতেই তিনি বমি করতে শুরু করেন। কিছুক্ষণ পর সেখানে এক নার্স উপস্থিত হন, কিন্তু অবস্থার গভীরতা বুঝতে না পেরে অ্যাম্বুলেন্স ডাকা হয় না। এই সময়ই টিমোথির শরীরের তাপমাত্রা কমতে শুরু করে, তারপর নাড়ি পরীক্ষা করে আর  কিছুই পাওয়া যায়নি। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 29, 2023 05:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).