Imran Khan Jail: এবার ইমরান খানের বিয়েকে অবৈধ ঘোষণা করে সাত বছরের জেলের সাজা

তোষাখানা মামলায় এখন জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এর মধ্যে আবার দেশের গোপন তথ্য পাচারের দায়ে ইমরানকে দশ বছরের জেলের সাজা, ও অন্য এক মামলায় ১৪ বছরের কারাবস দেওয়া হয়েছে।

Imran Khan Jail: এবার ইমরান খানের বিয়েকে অবৈধ ঘোষণা করে সাত বছরের জেলের সাজা
ফাইল ফোটো (Photo Credit: Twitter)

হাতে যখন পাঁকে পড়ে চামচিকেতেও লাথি মারে। প্রবাদটা নিশ্চই জেলে বসে ভাবছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তোষাখানা মামলায় এখন জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এর মধ্যে আবার দেশের গোপন তথ্য পাচারের দায়ে ইমরানকে দশ বছরের জেলের সাজা, ও অন্য এক মামলায় ১৪ বছরের কারাবস দেওয়া হয়েছে। গোদের ওপর বিষফোঁড়ার মত এবার বিয়ের মামলায় ফাঁসলেন ইমরান।

তাঁর সঙ্গে বুশরা খানের হওয়া বিয়েটা ইসমালিক নিয়ম মেনে হয়নি বলে এবার পাকিস্তানের এক আদালতে ইমারন ও তাঁর স্ত্রী-কে সাত বছরের জেলের সাজা দিল। সেই সঙ্গে পাকিস্তানের মুদ্রায় ৫ লক্ষ রুপি (১৮০০ মার্কিন ডলার) আর্থিক জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইমরানকে।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 03, 2024 06:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).