Indian-Origin Girl Attacked In Canada Video: বিদেশের মাটিতে ভারতীয় মহিলার উপর হামলা, দেখুন কানাডায় কীভাবে আক্রমণ চালানোর হল
বিদেশের মাটিতে হেনস্থা ভারতীয়কে (Indian)। এবার এক ভারতীয় বংশোদ্ভুদ মহিলাকে (Indian Origin Girl) প্রকাশ্যে হেনস্থা করা হল কানাডায় (Canada)। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিয়োতে দেখা যায়, কানাডার কালগারিতে এক ভারতীয় বংশোদ্ভুদ মহিলাকে স্টেশনের উপর ধাক্কা দেয় এক ব্যক্তি। মাথায় টুপি পরে এসে, প্রকাশ্য স্টেশনে ভয়াবহভাবে ধাক্কাধাক্কি করা হয় ওই মহিলাকে। আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন সবকিছু দেখলেও তাঁদের মুখে টু শব্দ শোনা যায়নি। ওই মহিলাকে রক্ষা করতে, তাঁকে নিরাপত্তা দিতেও কাউকে এগিয়ে যেতে দেখা যায়নি। প্ল্যাটফর্মের উপর অনাহুতের ধাক্কা খেয়ে চিৎকার করলেও, তাঁকে সাহায্য করেননি কেউ। যে ব্যক্তি ওই মহিলাকে ধাক্কা দেয়, তার নাম ব্রেডন জোসেফজেমস ফ্রেন্স। বর্ণ বিদ্বেষের জেরেই ওই ভারতীয় বংশোদ্ভুদ মহিলার উপর আক্রমণ করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। পাশাপাশি ওই ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে বলে খবর।
দেখুন ভারতীয় বংশোদ্ভুদ মহিলার উপর কীভাবে হামলা চালানো হল দেখুন...
Visuals have emerged from the City Hall/Bow Valley College Train Station in Calgary, Canada, where a man violently pushed a girl on the platform. Shockingly, no one nearby stepped in to help her. Several social media posts claim that the girl is of Indian origin. pic.twitter.com/ABSvrj7ZoZ
— Gagandeep Singh (@Gagan4344) March 24, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

