Bus Accident In Iran: পাকিস্তানি তীর্থযাত্রীদের নিয়ে ইরাকে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ইরানে, নিহত ২৮

Bus Accident In Iran: পাকিস্তানি তীর্থযাত্রীদের নিয়ে ইরাকে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ইরানে, নিহত ২৮
Bus Accident In Iran (Photo Credit: X)

ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident) ইরানে (Iran)। এবার পাকিস্তান (Pakistan) থেকে তীর্থযাত্রীদের নিয়ে একটি বাস দুর্ঘটনার মুখে পড়ে। যার জেরে পরপর ২৮ জনের মৃত্যু হয় বলে খবর। পাকিস্তান থেকে ইরাকে যাচ্ছিল বাসটি। ইরাকে যাওয়ার পথে সেটি ইরানে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। মঙ্গলবার গভীর রাতে তীর্থযাত্রী বোঝাই বাসটি ইরানের ইয়াজ প্রদেশের প্রবেশ করার পরপরই সেটি দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ২৮ জনের মৃত্যু হয়। বাকি ২৮ জন আহত বলে জানা যায়। আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। পাকিস্তানি তীর্থযাত্রীদের নিয়ে যে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে, সেই খবর এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য।

ইরানের ইয়াজ প্রদেশে তীর্থযাত্রী সমেত বাসটি দুর্ঘটনার মুখে পড়তেই সেখানকার কী অবস্থা দেখুন...

 

বাস দুর্ঘটনায় একের পর এক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়ায়....

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).