Pakistan: বুলেটপ্রুফ জ্যাকেট ভেদ করে ঢুকে গেল গুলি, নিহত পাকিস্তানের দুই পুলিশ কর্মী
পাকিস্তানে কোনও কিছুই ঠিক যাচ্ছে না। বেহাল অর্থনীতির মতই ভেঙে পড়ছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এমন কঠিন সময়ে আবার পাকিস্তানের পুলিশ কর্মীদের ভয় ধরাচ্ছে বুলেটপ্রুফ জ্যাকেট।
পাকিস্তানে কোনও কিছুই ঠিক যাচ্ছে না। বেহাল অর্থনীতির মতই ভেঙে পড়ছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এমন কঠিন সময়ে আবার পাকিস্তানের পুলিশ কর্মীদের ভয় ধরাচ্ছে বুলেটপ্রুফ জ্যাকেট। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে মোটর সাইকেলে চেপে আসা দুষ্কৃতীরা দুই পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি করে দুই পুলিশ কর্মীর গায়ে ছিল বুলেটপ্রুফ জ্য়াকেট। তাই বিপদ হওয়ার কথা ছিল না। কিন্তু বুলেটপ্রুফ ভেদ করে সেই গুলি সরাসরি গিয়ে লাগে পুলিশ কর্মীদের বুকে। ফলে তাঁরা ঘটনাস্থলেই মারা যান।
বুলেটপ্রুফ জ্য়াকেটেই যে বড় সমস্যা ছিল সেটা নিশ্চিত করছেন প্রত্যক্ষদর্শী সহ পুলিশ কর্মীদের একাংশ।খাইবার পাখতুনখোয়া-র আইজি বুলেটপ্রুফ জ্য়াকেটগুলি বেদ করে কী করে গুলি ঢুকে গেল তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
দেখুন টুইট
Bullets penetrate through bulletproof jacket killing two policemen on a motorcycle in Kohat in #Pakistan's #KhyberPakhtunkhwa province.
IG of Khyber Pakhtunkhwa police, said he has ordered a thorough investigation into how the bullets penetrated the bulletproof jackets. pic.twitter.com/5fKlXMDRRB
— IANS (@ians_india) April 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 04, 2023 05:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

