Benjamin Netanyahu: গাজা, লেবাননে ক্রমাগত হামলা, ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা
এবার ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। ইন্টারন্যাশানাল ক্রিমিনাল কোর্টের (ICC) তরফে ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করা হয়। অর্থাৎ দেশের বাইরে বের হলে যে কোনও সময়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা। প্রসঙ্গত এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি করে ইন্টারন্যাশানাল ক্রিমিনাল কোর্ট। পুতিনকে 'যুদ্ধ অপরাধী' বলে ঘোষণা করা হয়। আর এবার নেতানিয়াহুর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করল ইন্টারন্যাশানাল ক্রিমিনাল কোর্ট।
গাজা এবং লেবাননে ক্রমাগত হামলার জেরে নেতানিয়াহুর বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা...
BREAKING: ICC has issued arrest warrant for Israel Prime Minister Netanyahu
— Insider Paper (@TheInsiderPaper) November 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 21, 2024 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

