Blast In Pakistan Video: 'জঙ্গিদের ঘাঁটি' পাকিস্তানেই বিস্ফোরণ, সোম দুপুরে ভয়াবহ শব্দে কেঁপে উঠল ওয়ানা বাজার, মৃৃত বহু
প্রকাণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান (Blast In Pakistan)। এবার দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা বাজারে (Wana Bazaar) বিস্ফোরণ হয়। সোমবার দুপুরে হঠাৎ করেই ওয়ানা বাজারের স্থানীয় শান্তি রক্ষা কমিটির অফিসে বিস্ফোরণ হয়। যার জেরে পরপর ৭ জনের মৃত্যু হয় বলে খবর। আহত এখনও পর্যন্ত ৯ জন। খাইবার পাখতুনওয়া প্রদেশের (Khyber Pakhtunkhwa Province) ওয়ানা বাজারে বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে খবর মিলতেই সেখানে পুলিশ, প্রশাসন হাজির হয়। তবে বিস্ফোরণের পরপরই সেখান থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। কে বা কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে দক্ষিণ ওয়াজিরিস্তানের মানুষের মধ্যে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিস্ফোরণ হতেই। দক্ষিণ কাশ্মীরের পহেলগামে Pahalgam Terrorist Attack) সাধারণ মানুষকে সম্প্রতি নির্বিচারে হত্যা করে জঙ্গিরা। বৈসরণে ভ্যালির ওই হামলায় পাকিস্তানের অদৃশ্য হাত রয়েছে, তা কার্যত প্রমাণিত। ভারতের মাটিতে জঙ্গি ঢুকিয়ে বর্বরতায় সামিল পাকিস্তানে এবার ভয়াবহ বিস্ফোরণ এবং তার জেরে পরপর প্রাণ যায় সাধারণ মানুষের।
দেখুন বিস্ফোরণের পর কী পরিস্থিতি ওয়ানা বাজারে...
A bomb blast has destroyed the Peace Committee office in Wana Bazaar, South Waziristan. Several people are trapped under the debris; four injured have been rescued and shifted to hospital. Rescue efforts continue. #SouthWaziristan #Wana #Pakistan pic.twitter.com/l2bVOKRAnY
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) April 28, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 05:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

