Bagladesh Train Accident: নবমীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাংলাদেশে, নিহত ১৩

Bagladesh Train Accident: নবমীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাংলাদেশে, নিহত ১৩
Train Accident In Bangladesh (Photo Credit: Twitter)

বাংলাদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।  নবমীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে কিশোরগঞ্জের ভৈরবে।  যার জেরে পরপর ১৩ জনের মৃত্যু হয় বলে খবর। মালগাড়ির সঙ্গে একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাংলাদেশে মৃত্যু হয় ১৩ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে অনুমান।  রিপোর্টে প্রকাশ, ঢাকা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ভৈরবের কাছে ট্রেন দুর্ঘটনার খবর প্রকাশ পেতেই স্থানীয়রা সেখানে হাজির হন।  স্থানীয়রাই এরপর উদ্ধার কাজ শুরু করেন প্রাথমিকভাবে। দুর্ঘটনার পর ট্রেনের কামরার নীচে বেশ কয়েকজন আটকে পড়েন বলে খবর। জানা যায়, চট্টোগ্রামের দিকে যাচ্ছিল মালগাড়িটি।  তার সঙ্গে এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগলে, ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়।  ট্রেনের নীচে যাঁরা আটকে যান, যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের উদ্ধার করা হচ্ছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 23, 2023 06:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).