Operation Sindoor: পাকিস্তানে চূড়ান্ত সতর্কতা, স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ

পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, হামলায় দুইজন শিশুসহ মোট আট জন নিহত হয়েছেন।

Operation Sindoor: পাকিস্তানে চূড়ান্ত সতর্কতা, স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ
Schools and Colleges are closed in Islamabad (Photo Credit: X)

নয়াদিল্লি: পহেলগাঁও হামলার (Pahalgam Attack) জবাবে মধ্যরাতে পাকিস্তানে হামাল চালিয়েছে ভারত। সূত্রে খবর, পাকিস্তানের (Pakistan) মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর যৌথ অভিযানে, জৈশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসবাদী সংগঠনের ঘাঁটি ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, হামলায় দুইজন শিশুসহ মোট আট জন নিহত হয়েছেন। পাকিস্তান জননিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ ইসলামাবাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বুধবার ঘোষণা করেছেন যে পাঞ্জাব প্রদেশ জুড়ে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি আজ বন্ধ থাকবে। আরও পড়ুন: Operation Sindoor: পাকিস্তানে ঢুকে সন্ত্রাসের 'আস্তাকুড়' তছনছ করে জঙ্গিদের মারল ভারত, অপারেশন সিদূঁরকে 'দুঃখজনক' বলল চিন

স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 16, 3846 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).