Saudi Arabia: সৌদি আরবে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, নিহত একাধিক ভারতীয়, শোকপ্রকাশ বিদেশমন্ত্রী জয়শঙ্করের
সৌদি আরবে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৯ ভারতীয় শ্রমিকের। আহত অনেকের। গত রবিবার জিঝানে একটি ট্রেলারের সঙ্গে শ্রমিক বোঝাই গাড়ির সংঘর্ষ হয়েছিল।
সৌদি আরবে (Saudi Arabia) ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৯ ভারতীয় শ্রমিকের। আহত অনেকের। গত রবিবার জিঝানে একটি ট্রেলারের সঙ্গে শ্রমিক বোঝাই গাড়ির সংঘর্ষ হয়েছিল। যাতে মোট ১৫ জনের মৃত্যু হয়। এরমধ্যে ৯ জন ভারতীয় ছিলেন আর বাকি ৩ জন নেপালের ও ৩ জন ঘানার বাসিন্দা ছিলেন। আহতদের মধ্যেও কয়েকজন ভারতীয় রয়েছে। যাদের চিকিৎসা চলছে। বুধবার জেড্ডার ভারতীয় কনস্যুলেট এই খবর প্রকাশ করেছে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া আহতদের মধ্যে যাঁরা ভারতীয় রয়েছে, তাঁদের ও তাঁদের পরিবারের জন্য হেল্পলাইন নম্বর চালু করার কথা জানিয়েছে ভারত সরকার।
দেখুন পোস্ট
Saudi Arabia: 9 Indian nationals killed in Jizan road accident, Indian mission sets up helpline number
Read @ANI Story | https://t.co/PgS40rqdfL#SaudiArabia #RoadAccident #India pic.twitter.com/HfydZqyAgw
— ANI Digital (@ani_digital) January 29, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 10:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

