Accident In Germany: জার্মানিতে ৬৮ জনকে পিষে দিল গাড়ি, গুরুতর আহত ৭ ভারতীয়

এই ঘটনায় মোট ৬৮ জন আহত হয়েছে বলে খবর। তার মধ্যে ১৫ জনের আঘাত তীব্র। ৩৭ জনের চোট মাঝামাঝি বলে জানা গিয়েছে।

Accident In Germany: জার্মানিতে ৬৮ জনকে পিষে দিল গাড়ি, গুরুতর আহত ৭ ভারতীয়
জার্মানিতে ভয়াবহ দুর্ঘটনা (ছবিঃX)

নয়াদিল্লিঃ বড়দিনের(Christmas ) আগে জার্মানির(Germany) মাগদেবার্গে (Magdeburg)ভয়ভহ দুর্ঘটনা(Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের পিষে দিল গাড়ি। আহত বহু। আহতদের মধ্যে রয়েছেন ৭ জন ভারতীয়, এমনটাই স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। জানা গিয়েছে, বড়দিন উপলক্ষে বাজার বসেছিল মাগদেবার্গে। বাজারে তখন থিকথিক করছে মানুষের ভিড়। এমনসময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে একটি গাড়ি। পিষে দেয় সামনে থাকা মানুষজনকে। এই ঘটনায় মোট ৬৮ জন আহত হয়েছে বলে খবর। তার মধ্যে ১৫ জনের আঘাত তীব্র। ৩৭ জনের চোট মাঝামাঝি বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৬৮ জনকে পিষে দিল গাড়ি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 22, 2024 07:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).