Spain Bus Accident: সেতু থেকে নিচে নদীতে ছিটকে পড়ল বাস, স্পেনে মৃত ৬
পুলিশ সূত্রে খবর, ডাক্তারি পরীক্ষার পর জানা গেছে গাড়ির চালক কোনওরকম মাদক গ্রহণ করেননি বা মদ্যপান করেননি।
মাদ্রিদ: সেতু থেকে ছিটকে একটি ভরা নদীতে (River) যাত্রীবোঝাই (Passenger) বাস (bus) পড়ে মৃত্যু হল ৬ জনের। জখম হয়েছেন আরও ৬ জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম স্পেনের (northwestern Spain) একটি এলাকার। খবর পেয়ে দমকলকর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে দড়ির সাহায্যে ৬৩ বছরের গাড়ির চালক ও এক মহিলা যাত্রীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ সূত্রে খবর, ডাক্তারি পরীক্ষার পর জানা গেছে গাড়ির চালক কোনওরকম মাদক গ্রহণ করেননি বা মদ্যপান করেননি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই মনোবাসটি (Monobus) লুগো (Lugo) শহর থেকে ভিগো (Vigo) শহরে যাচ্ছিল। স্থানীয় সময় শনিবার রাতে দুর্ঘটনাস্থলের কিছু আগে খাবার জন্য দাঁড়িয়ে ছিল বাসটি।
6 died and 2 injured after a bus plunged off the bridge into a river in northwestern Spain, reports Reuters
— ANI (@ANI) December 25, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 26, 2022 02:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

