Covid-19: চার বছর আগে আজকের দিনেই চীনে মিলেছিল প্রথম করোনা আক্রান্ত

২০১৯ সালের ৩১ ডিসেম্বর। সরকারিভাবে প্রথমবার জানা গিয়েছিল করোনা আক্রান্ত রোগীর কথা। তখন অতটা গা করেনি চীন। সেই অবহেলার ফলটাই বোধহয় ভুগতে হয়েছিল গোটা বিশ্বকে।

Covid-19: চার বছর আগে আজকের দিনেই চীনে মিলেছিল প্রথম করোনা আক্রান্ত
Coronavirus (Photo Credit: File Photo)

২০১৯ সালের ৩১ ডিসেম্বর। বিশ্বের ইতিহাসে এই দিনটা লেখা থাকবে একটা বিশেষ কারণ আজ থেকে ঠিক চার বছর আগে চিনের হুবইপ্রদেশের উহানের স্বাস্থ্য কমিশন এক জরুরী নোটিসে জানিয়েছিল, তাদের এখানে এক অজানা নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। পরে জানা যায় সেটাই ছিল বিশ্বের প্রথম করোনা আক্রান্তের ঘটনা। এরপর চিন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল কোভিড।

আমেরিকা থেকে ইংল্যান্ড, ভারত থেকে ব্রাজিল। গোটা বিশ্ব করোনার ভয়ে লকডাউন ঘোষণা করেছিল। আক্রান্ত হয়েছিলেন কোটি কোটি মানুষ। আইসোলেশন কোয়ারেন্টিন সহ নানা শব্দবন্ধ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে পড়েছিল। বাকিটা ইতিহাস। করোনার মৃত্যু মিছিলে উজাড় হয়ে গিয়েছে কত পরিবার। গোটা বিশ্বকে যেন পিছিয়ে দিয়েছে করোনা।

দেখুন সেই নোটিশ

 pic.twitter.com/3y3G14l8sk

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 31, 2023 12:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).