Japan Helicopter Crash: সমুদ্রে ভেঙে পড়ল বিমান, মৃত ৩, আহত ৩

গার্ড ও নার্সসহ বাকি ৩ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে মৃতদেহগুলি উদ্ধার করে জাপান সামরিক বাহিনী।

Japan Helicopter Crash: সমুদ্রে ভেঙে পড়ল বিমান, মৃত ৩, আহত ৩
সমুদ্রে ভেঙে পড়ল বিমান (ছবিঃX)

নয়াদিল্লিঃ ফের বিমান দুর্ঘটনা(Flight Accident)। সমুদ্রে(Sea) ভেঙে পড়ল বিমান। মৃত্যু ১ রোগী-সহ দু'জনের। উদ্ধার আরও ৩ জন। ঘটনাটি ঘটেছে উত্তরপূর্ব জাপানে(Japan)। জানা গিয়েছে, মেডিক্যাল(Medical) পরিষেবা দিত ওই বিমান। এদিন রোগী নিয়েই গন্তব্যের দিকে রওনা হয়েছিল বিমানটি। পথে এই দুর্ঘটনা ঘটে। আচমকাই সমুদ্রের উপর ভেঙে পড়ে বিমানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন রোগী, চিকিৎসক সহ তিনজনের। পাইলট, গার্ড ও নার্সসহ বাকি ৩ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে মৃতদেহগুলি উদ্ধার করে জাপান সামরিক বাহিনী। তাঁদের সহযোগিতার হাত বাড়ায় জাপান উপকূলরক্ষী বাহিনী। দু'টি বিমান ও একটি জাহাজের সাহায্যে চালানো হয় উদ্ধার কাজ। অন্যদিকে আহতদের ফুকোকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

সমুদ্রে ভেঙে পড়ল বিমান, মৃত ৩, আহত ৩

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 07, 2025 08:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).