Woman's Bloody Body Recovered From Hatiyara: হাতিয়ারা নস্করপাড়ায় মহিলার বিকৃত দেহ উদ্ধার, তদন্তে ইকোপার্ক থানার পুলিশ

Woman's Bloody Body Recovered From Hatiyara: হাতিয়ারা নস্করপাড়ায় মহিলার বিকৃত দেহ উদ্ধার, তদন্তে ইকোপার্ক থানার পুলিশ
Knife, Representational Image (Photo Credit: File Photo)

সোমবার রাতে গলার নলি কাটা অবস্থায় ঘর থেকে এক গৃহ বধুর মৃতদেহ উদ্ধার করে ইকোপার্ক থানার পুলিশ।ঘটনাটি ঘটেছে ইকোপার্ক থানা এলাকার হাতিয়ারা নস্করপাড়া এলাকায়। দেহটি উদ্ধারের পর ঘটনার তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ। ঘটনায়  মৃত গৃহবধুর মামার বিরুদ্ধে অভিযোগ করেছেন পরিবারের বাকি সদস্যরা। তবে ঘটনার পর থেকেই পলাতক ওই মামা। মৃত গৃহবধূর নাম সুমন দেবী। জানা গেছে নস্করপাড়ার  বাড়িতে স্বামী সন্তান, বৃদ্ধ শ্বশুর ও মামা-কে নিয়ে থাকতেন ওই গৃহবধু। গতকাল রাতে ঘরের খাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ওই মহিলার ক্ষত বিক্ষত দেহ। তল্লাশি করে একটি বটি উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।  মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 27, 2025 09:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).