West Bengal Day: ২০ জুনের বদলে পয়লা বৈশাখেই পালন পশ্চিমবঙ্গ দিবস, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার
এর আগে কেন্দ্রের তরফে ২০শে জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করা হলে আপত্তি তোলে রাজ্য সরকার।পরিবর্তে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের জন্য বিধানসভায় প্রস্তাব গ্রহণ করা হয়।
পয়লা বৈশাখের দিন এই প্রথম পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে চলেছে রাজ্য সরকার। এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে, নির্বাচন কমিশন। ওইদিন, তথ্য ও সংস্কৃতি দপ্তর সরকারি মূল অনুষ্ঠানটির আয়োজন করবে - কলকাতার রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে।
আদর্শ নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকায়, সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতি থাকবে না বলে খবর। উল্লেখ্য, এর আগে কেন্দ্রের তরফে ২০শে জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করা হলে আপত্তি তোলে রাজ্য সরকার।পরিবর্তে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের জন্য বিধানসভায় প্রস্তাব গ্রহণ করা হয়। এরপর, প্রতি বছর, বাংলা দিবস পালনের সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 11, 2024 04:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

