Mamata Banerjee's Nephew Abesh Banerjee: বিয়ে করলেন মুখ্যমন্ত্রীর ভাইপো, দেখুন বিয়ের ছবি

Mamata Banerjee's Nephew Abesh Banerjee: বিয়ে করলেন মুখ্যমন্ত্রীর ভাইপো, দেখুন বিয়ের ছবি
Mamata Banerjee's Nephew Abesh Banerjee's Wedding (Photo Credit: Twitter)

বিয়ে করলেন মুখ্যমন্ত্রীর আর এক ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায় (Abesh Banerjee)। বৃহস্পতিবার উত্তরবঙ্গে বসে আবেশের বিয়ের আসর। পেশায় চিকিৎসক, নেপালী কন্যা দীক্ষার সঙ্গে বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়েন আবেশ বন্দ্য়োপাধ্যায়। আবেশের বিয়ে উপলক্ষ্যে কার্শিয়ঙে হাজির হন মুখ্যমন্ত্রী-সহ  (Mamata Banerjee) বন্দ্যোপাধ্যায় পরিবার। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকেও দেখা যায়। নেপালী টুপি পরে একেবারে অন্যরূপে হাজির হন অভিষেক। ববি হাকিমকেও দেখা যায় আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের আসরে।

আরও পড়ুন: Mamata Banerjee Video: পাহাড়ি পোশাকে শ্রমিকদের সঙ্গে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো

দেখুন আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের  ছবি...

 

ভাইপোর বিয়ে উপলক্ষ্যে উত্তরবঙ্গে হাজির হয়ে চা বাগানে চলে যান মুখ্যমন্ত্রী। সেখানে পাহাড়ি পোশাক পরে শ্রমিকদের সঙ্গে চা পাতা তুলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি চা বাগানের মহিলা শ্রমিকদের সঙ্গে কথা বলে, তাঁদের সুবিধা, অসুবিধার কথাও জেনেন নেন মুখ্যমন্ত্রী।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 08, 2023 12:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).