RG Kar Hospital Incident: ওরা আমাদের অনেক শক্ত করেছে, আন্দোলনকারীদের সঙ্গে সামিল হয়ে মন্তব্য আরজি কর কাণ্ডের মৃতার পরিবার

আরজি কর কাণ্ডে আন্দোলকারীদের সঙ্গে সামিল হলেন মৃত চিকিৎসকের বাবা-মা সহ পরিবারের অনান্য সদস্যরা।

RG Kar Hospital Incident: ওরা আমাদের অনেক শক্ত করেছে, আন্দোলনকারীদের সঙ্গে সামিল হয়ে মন্তব্য আরজি কর কাণ্ডের মৃতার পরিবার

আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডে আন্দোলকারীদের সঙ্গে সামিল হলেন মৃত চিকিৎসকের বাবা-মা সহ পরিবারের অনান্য সদস্যরা। এদিন শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিঁথির মোড় পর্যন্ত মিছিল যায়। মোমবাতি হাতে নিয়ে চিকিৎসকদের সঙ্গে পা মেলাচ্ছেন তাঁরাও। এদিন এই মিছিলে যোগ দিয়ে নির্যাতিতার মা বলেন, "আমার একটা মেয়ে চলে গিয়েছে, তবে এই আন্দোলনের মাধ্যমে অসংখ্য ছেলে মেয়েকে আমরা পাশে পেয়েছি। ওরা আমাদের অনেক শক্ত করেছে। আমরা এর বিচার চাই। ঘটনার পর থেকে আমরা যেমন ঘুমহারা, তেমনই দোষীরাও মৃত্যু পর্যন্ত যেন নিদ্রাহীন রাত কাটায়, আমরা সেই কামনাই করি"।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 04, 2024 11:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).