Uttarkashi Tunnel Rescue: উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া বাংলার শ্রমিকদের উদ্ধারে বিশেষ দল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের
উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা হবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। সূত্রের তরফে মিলছে এমন খবর। উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে যাতে সুস্থভাবে বের করে আনা যায়, সে বিষয়ে জোরদার কাজ চলছে। এসবের মধ্যে এবার উত্তরকাশির সুড়ঙ্গে যে বাঙালি শ্রমিকরা আটকে পড়েছেন,তাঁদের উদ্ধারে বিশেষ দল পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, রাজদীপ দত্তর নেতৃত্বে একটি দলকে পাঠানো হয়েছে উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া বাংলার শ্রমিকদের উদ্ধারের জন্য। উত্তরকাশির সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের মধ্যে যাঁরা বাংলার বাসিন্দা, তাঁদের যাতে কোনওভাবে অসুবিধা না হয়,তার জন্যই বিশেষ দল পাঠানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
Have rushed a team to Uttarkashi for helping our people. The team, led by Rajdeep Dutta, Liaison Officer, Office of Resident Commissioner, New Delhi, will help evacuation and safe return of the trapped workers in the tunnel at Silkyara, Uttarkashi to their homes in West Bengal.…
— Mamata Banerjee (@MamataOfficial) November 28, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 28, 2023 05:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

