Saugata Roy: নির্বাচনী প্রচারে গিয়ে দুর্ঘটনার কবলে সৌগত রায়ের গাড়ি, পিছন থেকে ম্যাটাডোরের ধাক্কা
শনিবার নির্বাচনী প্রচারের কাজে সোদপুর গিয়েছিলেন সৌগত। রাতে ফেরার পথে এইচবি টাউনের সামনে তাঁর গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে একটি ম্যাটাডোর।
দুর্ঘটনার কবলে তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) গাড়ি। শনিবার রাতে সোদপুর থেকের ফেরার পথে তৃণমূলের বিদায়ী সাংসদের গাড়িতে ধাক্কা মারে ম্যাটাডোর। ঘটনার সময়ে গাড়িতেই ছিলেন বর্ষীয়ান নেতা, সঙ্গে আরও কয়েকজন ছিলেন। এদিন নির্বাচনী প্রচারের কাজে সোদপুর গিয়েছিলেন সৌগত। রাতে ফেরার পথে এইচবি টাউনের সামনে তাঁর গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। সাংসদের গাড়িতে ধাক্কা মারা ম্যাটাডোরটি সহ চালককে আটক করেছে পুলিশ। তবে প্রবীণ সাংসদের গাড়ি দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন সকলে। জানা যাচ্ছে, দুর্ঘটনায় কারও আঘাত লাগেনি। গাড়িতে থাকা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। দমদম লোকসভা কেন্দ্রের তিনবারের সাংসদ সৌগত। চব্বিশের লোকসভা ভোটেও ওই কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল।
দুর্ঘটনার কবলে সৌগতর গাড়ি...
VIDEO | Vehicle of TMC leader Saugata Roy's convoy meets with an accident in North 24 Parganas. More details are awaited. pic.twitter.com/VXoMvZUqOm
— Press Trust of India (@PTI_News) April 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 07, 2024 10:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

