TMC MP Saugata Roy Experiences Sudden Illness: সোমবার বাজেট অধিবেশনে যোগ দিয়ে আচমকা অসুস্থ হন সৌগত রায়, তড়িঘড়ি তৃণমূল সাংসদকে নিয়ে যাওয়া হল হাসপাতাল
দিল্লিতে অধিবেশন চলাকালীন অসুস্থ হওয়ায় প্রবীণ সাংসদকে হুইলচেয়ারে করে এনে সংসদ ভবনের বাইরে অ্যাম্বুলেন্সে তোলা হয়। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
সোমবার সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে যোগ দিতে এসে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ সৌগত রায় (Saugata Roy)। দিল্লিতে অধিবেশন চলাকালীন অসুস্থ হওয়ায় প্রবীণ সাংসদকে হুইলচেয়ারে করে এনে সংসদ ভবনের বাইরে অ্যাম্বুলেন্সে তোলা হয়। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। গত ১৩ ফেব্রুয়ারি লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষই শেষবারের মত অধিবেশনে যোগ দিয়েছিল। এরপর অধিবেশন মুলতবি রাখা হয়েছিল। আজ সোমবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। যা ৪ এপ্রিল পর্যন্ত চলবে অধিবেশিন।
হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থ সৌগত রায়কেঃ
#WATCH | Delhi: TMC MP Saugata Roy brought out of Parliament to be taken to hospital after he experienced a sudden illness. pic.twitter.com/UpQHup90wp
— ANI (@ANI) March 10, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

