TMC MP Haji Nurul Islam Died: প্রয়াত হলেন বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম, শোক প্রকাশ করে বার্তা মুখ্যমন্ত্রীর
২০২৪-র নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই অসুস্থতাজনিত কারণে বেশ কয়েকবার হাসপাতালেও যেতে হয়েছিল তাঁকে। তাঁর অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন ছিল তৃণমূল নেতৃত্ব।
প্রয়াত হলেন বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন ধরে যকৃতের ক্যানসারে ভুগছিলেন।২০২৪-র নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই অসুস্থতাজনিত কারণে বেশ কয়েকবার হাসপাতালেও যেতে হয়েছিল তাঁকে। তাঁর অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন ছিল তৃণমূল নেতৃত্ব। শেষমেশ বুধবার দুপুরে দত্তপুকুর থানার বয়রা গ্রামে নিজের বাসভবনেই দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। ২০০৯ সালে বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়ে প্রথমবার সাংসদ হয়েছিলেন নুরুল।এরপর ২০২৪ সালে সেই লোকসভা কেন্দ্রেই আবার সাংসদ নির্বাচিত হন তিনি। দলের একনিষ্ঠ কর্মী ও সাংসদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Sad to know of the demise of my valued colleague, our MP of Basirhat, Haji Sk. Nurul Islam.
He was a dedicated social worker in a remote Sundarban area, and he worked hard for the upliftment of poor people in a backward region. People of Basirhat will miss his leadership.
I…
— Mamata Banerjee (@MamataOfficial) September 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 25, 2024 03:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

