স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণের ১৩৩ বছর স্মরণে এবং র অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং আই এফ এ (IFA) এর যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ কাপ (Swami Vivekananda Cup)। এই জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ এর উদ্বোধনী ম্যাচ হবে বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির খেলার মাঠে। উদ্বোধন করবেন বিদ্যুৎ, আবাসন এবং যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত থাকবে যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রী মনোজ তিওয়ারী এবং আই এফ এ সভাপতি শ্রী অজিত ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিরা।
সূচনা হল স্বামী বিবেকানন্দ কাপের-
স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণের ১৩৩ বছর স্মরণে এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং আই এফ এ-র যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ কাপ। এই জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হবে ১১ সেপ্টেম্বর।… pic.twitter.com/8lKdFoWOC1
— Egiye Bangla (@egiye_bangla) September 11, 2025
অন্যদিকে, কেন্দ্রের উদ্যোগে স্বামী বিবেকানন্দের শিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনের ঐতিহাসিক বক্তৃতার আজকের দিনে সারা দেশের সঙ্গে রাজ্য জুড়ে নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। হাওড়ার দাশনগরে আরতি কটন মিলের মাঠে আজ সকালে বিজেপির রাজ্য সভাপতি, সাংসদ শমীক ভট্টাচার্য্য ফুটবলে শট মেরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ রাজ্যের ২৩ জেলায় ৪৬ টি স্থানে এই প্রতিযোগিতায় ১৩ শো দল অংশ নিচ্ছে। আগামী ১৭ ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ফাইনাল অনুষ্ঠিত হবে।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)