Suvendu Adhikari Takes Holy Dip in Mahakumbh: শেষলগ্নে মহাকুম্ভের মেলা, শুক্রে ত্রিবেণীতে শুভেন্দুর পুণ্যস্নান
১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা প্রায় শেষের পথে। আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন কুম্ভমেলার শেষ দিন। এখনও অবধি প্রায় ৫৫ কোটির বেশি পুণ্যার্থী ডুব দিয়েছেন কুম্ভে।
মহাকুম্ভে ডুব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে চলছে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ মেলা (Mahakumbh 2025)। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা প্রায় শেষের পথে। আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন কুম্ভমেলার শেষ দিন। এখনও অবধি প্রায় ৫৫ কোটির বেশি পুণ্যার্থী ডুব দিয়েছেন কুম্ভে। আজ শুক্রবার ত্রিবেণী সঙ্গমের জলে পুণ্যস্নান সারলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কুম্ভস্নানের দৃশ্য নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেন বিধায়ক। সেই সঙ্গে মহাকুম্ভ ঘিরে তাঁর উপলব্ধি এবং অন্তরতৃপ্তি ভাগ করে নেন। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার আয়োজন এবং ব্যবস্থাপনার প্রশংসায় পঞ্চমুখ হলেন শুভেন্দু।
মহাকুম্ভে ডুব শুভেন্দুরঃ
নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব 🙏🏻
১৪৪ বছর পরে মাহেন্দ্রক্ষণে আসা এই পূর্ণ মহাকুম্ভের মাহাত্ম্য সুবিশাল। মহাকুম্ভ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক মহামিলন হলো এই মহাকুম্ভ যা জ্ঞান ও আধ্যাত্মিক চেতনার দ্বারকে উন্মুক্ত করে দেয়। আজ প্রয়াগরাজের ত্রিবেণী… pic.twitter.com/43TiTqXAJ0
— Suvendu Adhikari (@SuvenduWB) February 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 21, 2025 07:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

