Suvendu Adhikari Hackle By TMC MLA: বিধানসভার ভিতরে শুভেন্দু অধিকারীকে হেনস্থা তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি বিরোধী দলনেতার (দেখুন ভিডিও)
আজ অধিবেশন শুরুর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। আইনশৃঙ্খলার প্রশ্নে বিধানসভা তেতে ওঠে। এরপরই বিধানসভার লবিতে আচমকা রাজ্যের বিরোধী দলনেতার দিকে তেড়ে যান তপন চ্যাটার্জী
বিধানসভার লবিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দিকে তেড়ে গেলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন চট্টোপাধ্যায়। আজ অধিবেশন শুরুর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। আইনশৃঙ্খলার প্রশ্নে বিধানসভা তেতে ওঠে। এরপরই বিধানসভার লবিতে আচমকা রাজ্যের বিরোধী দলনেতার দিকে তেড়ে যান তপন (Tapan Chatterjee)। প্রত্যক্ষদর্শীদের কথায়, শুভেন্দুর কাছে গিয়ে তিনি প্রশ্ন করেন, ‘আমার মেয়ের চাকরি কে করিয়েছে?’বিধানসভার লবিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় স্পিকারকে লিখিতভাবে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
It's very shameful that not only d people of WB but elected public representatives, like the Leader of Opposition , WB L.Assembly is attempt at physically assaulted inside the assembly premises.@narendramodi @AmitShah @SuvenduWB @amitmalviya @BJP4Bengal @BJP4India pic.twitter.com/DquxCODMDv
— Dr. Shankar Ghosh (Modi Ka Parivar) (@ShankarGhoshBJP) July 24, 2024
BJP MLA Suvendu Adhikari writes a letter to the Speaker of the # regarding the assault on the Leader of the Opposition. pic.twitter.com/g54BHdKeoC
— All India Radio News (@airnewsalerts) July 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 24, 2024 05:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

