Dilip Ghosh: দিলীপ ঘোষের গাড়ি ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, ঢিল ছুঁড়ে ভাঙচুরের চেষ্টা, ধুন্ধুমার কাণ্ড মন্তেশ্বরে
রাজ্যে চতুর্থ দফার ভোটের মাঝে চরম বিশৃঙ্খলার চিত্র ধরা পড়ল মন্তেশ্বরে। তৃণমূল কর্মী সমর্থমদের বিক্ষোভের মুখে পড়ল দিলীপের গাড়ি। ধ্বস্তাধস্তিতে আহত হয়েছেন এল ব্যক্তি।
মন্তেশ্বরে বর্ধমান-দুর্গাপুর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের (Dilip Ghosh) গাড়ি ঘিরে তুমুল উত্তেজনা। তৃণমূল কর্মী সমর্থমদের বিক্ষোভের মুখে পড়ল দিলীপের গাড়ি। জমায়েত সরাতে লাঠিচার্জ চালাতে শুরু করে কেন্দ্রীয় বাহিনী। বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ঢিল। গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় ক্ষুব্ধ জনতা। রাজ্যে চতুর্থ দফার ভোটের মাঝে চরম বিশৃঙ্খলার চিত্র ধরা পড়ল মন্তেশ্বরে। ধ্বস্তাধস্তিতে আহত হয়েছেন এল ব্যক্তি। মুখ ফেটে রক্ত বের হতে দেখা গিয়েছে তাঁর। বিক্ষোভকারিরা ঘটনাস্থলে উপস্থিত মিডিয়ার গাড়িও ভাঙচুর করেছে বলে জানা যাচ্ছে। বিক্ষোভের মাঝে এক ব্যক্তির মুখে 'অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' স্লোগান শুনে তাঁর দিকে তেড়ে যেতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থীকে।
আরও পড়ুনঃ লড়াই EVM-এ, দীলিপ ঘোষ এবং তৃণমূলের কীর্তি আজাদের দেখা হতেই আলিঙ্গন দুই নেতার
দেখুন...
TMC goons has taken to massive stone pelting at Monteswar on Candidate Shri. Dilip Ghosh. All Media Vehicles has been vandalized. Others have suffered through serious injuries. pic.twitter.com/TESwjw6baQ
— Sudhanidhi Bandyopadhyay (@SudhanidhiB) May 13, 2024
তেড়ে গেলেন দিলীপ...
Mis Leading news,,,, Dilip Ghosh bjp leader hit tmc Party workers pic.twitter.com/p3DFLrMEuH
— Ranju Biswas (@RanjuBiswas18) May 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 13, 2024 02:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

