Mamata Banerjee: ভোটের মাঝে মুখ্যমন্ত্রীকে নিয়ে 'মিম' ভিডিয়ো বানিয়ে বিপত্তি, নোটিস জারি করল লালবাজার
- Read in
- বাংলা
ভোটের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে ভাইরাল মিম বানিয়ে ঘটল বিপত্তি। স্পিটিং ফাক্টস নামে এক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিয়ো। ভাইরাল ভিডিয়ো কলকাতা পুলিশের নজরে পড়তেই জারি হল নোটিস। মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর, অমর্যাদাকর ভিডিয়ো বানানোর জেরে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের তরফে অভিযুক্তের বিরুদ্ধে জারি হয়েছে ওই নোটিস। সংশ্লিষ্ট ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে ওই নোটিসে। সেই সঙ্গে এও হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আগামীদিনে এই ধরণের কাজ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো...
This was the meme https://t.co/KaMMVIZYx9
— Spitting Facts (Modi Ka Parivar) (@SoldierSaffron7) May 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 06, 2024 06:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

